রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে শিলিগুড়ির পরে আই আই টি বা আই আই এমের একটি বালুরঘাটে গড়ে তোলার দাবী প্রত্যূষ ইকো ফ্রেন্ডস্ অর্গানাইজেশনের
রূপক দত্ত, ৪ঠা নভেম্বরঃ শিলিগুড়ির পরে আই আই টি বা আই আই এমের একটি বালুরঘাটে গড়ে তোলার দাবী নিয়ে পথে নামলো প্রত্যূষ ইকো ফ্রেন্ডস্ অর্গানাইজেশন।
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির প্রতিশ্রুতি ছিল পিছিয়ে পরা উত্তরবঙ্গের প্রতিটি জেলায় গড়ে উঠবে এইমস্ থেকে আই আই টি, আই আই এম, ক্যান্সার হাসপাতাল থেকে ফ্যাসান টেকনোলজির মতো একাধিক সেন্ট্রাল ইন্সটিটিউড। যার মাধ্যমে উত্তরবঙ্গের বদলে যাবে আর্থ সামজিক পরিস্থিতি, আর সেই লক্ষ্যেই গত কয়েকমাসে একাধিক বার ঘুরে বেড়ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। রাজ্যের ক্ষমতাই এসেই তিনি ঘোষনা করেন উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ থেকে বাদ পরা দক্ষিন দিনাজপুর, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলার কথা। সেই মতে বালুরঘাটে এসে ঘোষনা করে গেলেন সেই দীর্ঘ অপেক্ষার মেডিক্যাল কলেজ ও বিমানবন্দর, এরপরে রায়গঞ্জের এইমস্ ও জলপাইগুড়ির বিষয়, এবার শিলিগুড়িতে গিয়ে তার মুখ থেকে শোনা গেলো আই আই টি বা আই আই এমের একটি গড়ে উঠবে শিলিগুড়িতে।
তাই এলাকার মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবী রাজ্যের সব থেকে পিছিয়ে পরা এলাকা দক্ষিন দিনাজপুরের বালুরঘাটে গড়ে উঠুক শিলিগুড়ির পরে আই আই টি বা আই আই এমের একটি। যার মাধ্যমে এই জেলার অর্থনীতি থেকে সামাজিক উন্নয়নে বদলে যাবে এক আমুল পরিবর্তন। বলা যেতে পারে দেশের একপ্রকার শেষ প্রান্তে পরে থাকা এই জেলার অর্থনীতি কেবল মাত্র কৃ্ষি। শিক্ষায় এই জেলার ছেলে মেয়েদের নাম দেশ বিদেশে ছড়িয়ে থালেও এই জেলায় উচ্চ শিক্ষায় নেই কোন উন্নত শিক্ষা প্রতিষ্ঠান, না কোন উচ্চ মানের কারিগড়ি শিক্ষার কোন ব্যবস্থা। এই জেলার ছেলে মেয়েদের তাই উচ্চ শিক্ষার জন্য চলে যেতে হয়েছে কলকাতা কিম্বা দেশের কোন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে। তাই বালুরঘাটে আই টি বা আই আই এমের একটি গড়ে উঠলে বদলে যাবে দেশ ভাগের পরে এই জেলার হারানো গড়িমা।
বালুরঘাটের উন্নয়ন নিয়ে কাজ করা প্রত্যূষ ইকো ফ্রেন্ডস্ অর্গানাইজেশন তাই যাতে বালুরঘাটে গড়ে ওঠে আই টি বা আই আই এমের একটি প্রতিষ্ঠান, সঙ্গে মাজিয়ান কৃ্ষি কলেজকে কৃ্ষি বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরন, এই দাবী তুলে ধরছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, সংস্থার সম্পাদক কৃ্ষ্ঞপদ মন্ডল আমাদের জানান তিনি জেলার সরকারী মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় গড়ে তোলার দাবীতে দীর্ঘ আন্দোলন করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান যে এই পিছিয়ে পরা জেলার উন্নয়নে তিনি দায়িত্ব গ্রহন করেই সরব হয়েছেন, এবং ঘোষনা করেছেন মেডিক্যাল কলেজ, দক্ষিন দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে বেশ কিছু বিষয় সংযোজন এবং বালুরঘাট বিমানবন্দরকে পুনরায় চালু করবার বিষয়। তাই তিনি বলেন মানবিক এই মুখ্যমন্ত্রী যাতে এই জেলার শিক্ষার উন্নয়নের সঙ্গে আই আই টি বা আই আই এমের একটি গড়ে তোলেন তবে বদলে যাবে এই জেলার আর্থ সামাজিক পরিস্থিতি।
