টুরা হিলি করিডর নিয়ে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহেরীর বিশেষ উদ্যোগ, প্রকল্প বাস্তবায়ন নিয়ে দিল্লি দরবার মেঘালয়ের মুখ্যমন্ত্রীর
রূপক দত্ত, ০৩ নভেম্বর, বালুরঘাটঃ টুরা হিলি করিডর, এমন একটা প্রকল্প যা বদলে দিতে পারে ভারত বাংলাদেশের অভ্যন্তরিন যোগাযোগ ব্যবস্থা। আর এই প্রকল্প নিয়ে ২০০৮ সাল থেকে কাজ করে চলেছে জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডর টুরা হিলি থ্রু বাংলাদেশ কমিটি। ৫ই আগষ্ট ২০২৪ বাংলাদেশ গণঅভ্যুত্থান হবার ঠিক কয়েক মাস আগেই ভারতীয় রেল নেপাল, ভুটান ও বাংলাদেশের মধ্যদিয়ে রেল যোগাযোগের নিয়ে ১৪টি রুট নিয়ে ফাইনাল লোকেশন সার্ভের মধ্যে হিলির সঙ্গে উত্তরপূর্ব ভারতের তিনটি রুটকে বেছে নেয় ভারতীয় রেল, যারমধ্যে স্থান পায় ১) বালুরঘাট – হিলি – পার্বতীপুর – কাউনিয়া – লালমনিরহাট – মোগলহাট – গীতালদহ সেকশন (৩২ কিমি), ২) বালুরঘাট – গীতালদহ – বামনহাট – সোনাহাট – গোলকগঞ্জ – ধুবড়ি সেকশন (৫৬ কিমি), ৩) বালুরঘাট – হিলি – গাইবান্ধা – মহিন্দ্রগঞ্জ – তুরা – মেন্দীপথার সেকশন (২৫০ কিমি নতুন লাইন)। একি ভাবে বালুরঘাট – হিলি – গাইবান্ধা – মহিন্দ্রগঞ্জ – তুরা সরক নির্মাণের জন্য সার্ভের কাজ শুরু করেছিল কেন্দ্রীয় সরক পরিবহন মন্ত্রক। কিন্তু দুইদেশের মধ্যের অস্থিরতায় বেশকিছুটা পিছিয়ে যায় এই প্রকল্প বাস্তবায়নের কাজ। বিগত দুই বছর এই নিয়ে লাগাতার দুইদেশের গুরুত্বপূর্ণ দপ্তরের সঙ্গে যোগাযোগ চালিয়ে যায় জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডর টুরা হিলি থ্রু বাংলাদেশ কমিটি। আর এবার সেই নিয়ে বিশেষ উদ্যোগ নিতে দেখা গেলো বালুরঘাটের প্রাক্তন বিধায়ক ও নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহেরীকে। এই প্রকল্প বাস্তবায়ন নিয়ে শুরু থেকে যিনি সব থেকে বেশি উৎসাহিত মেঘালয়ের মুখ্যমন্ত্রী করনাড সাংমাও বেশ সরব হতে দেখা গেল দিল্লিতে। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহেরী এই বিষয় নিয়ে দেশের বিদেশ মন্ত্রণালয় থেকে দেশের প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষন করেছেন, যাতে দ্রুত গতিলাভ করে এই করিডর বাস্তবায়ন। ইতিমধ্যে জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডর টুরা হিলি থ্রু বাংলাদেশ কমিটির পক্ষথেকে আবার লিখিত দাবিপত্র পাঠানো হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বাংলাদেশের হাইকমিশনার এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনার এর কাছে। যেখানে করিডরের উদ্দেশ্য থেকে প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডর টুরা হিলি থ্রু বাংলাদেশ কমিটির আহ্বায়ক নবকুমার দাস আমাদের জানান ইতিমধ্যে দিল্লিতে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহেরীর কাছে করিডর বাস্তবায়নের গতি আনবার বিষয়ে দাবীপত্র তুলে ধরেন, যেখানে অশোক বাবু এই করিডর বাস্তবায়ন করতে আগ্রহ প্রকাশের পাশাপাশি তিনি নিজ উদ্দ্যোগে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিষয়টি তুলে ধরবেন বলে জানান। যার ফলে আবার নতুন করে আশার আলো তৈরি হয়েছে এই প্রকল্প বাস্তবায়ন নিয়ে।
