কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ঐকান্তিক উদ্যোগে এই প্রথম মা বোল্লা রক্ষা কালী পূজা উপলক্ষ্যে নিউ কুচবিহার থেকে বালুরঘাট স্পেশাল ট্রেন

২৬শে নভেম্বর, বালুরঘাটঃ দক্ষিণ দিনাজপুর জেলার জন্য বড়ই খুসির খবর, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ঐকান্তিক উদ্যোগে এই প্রথম মা বোল্লা রক্ষা কালী পূজা উপলক্ষ্যে নিউ কুচবিহার থেকে বালুরঘাট স্পেশাল ট্রেন চালাবার সিদ্ধান্ত রেলের। বোল্লা পুজাকে ঘিরে মন্ত্রীর এতো উদ্যোগে খুসির হাওয়া জেলায়। বালুরঘাট থেকে নিউ কুচবিহার চলবে একটি স্পেশাল ট্রেন বোল্লা রক্ষা কালী মাতার পূজা উপলক্ষে।
০৫৪৭১ নিউ কুচবিহার থেকে সকাল ৫টায় ছেড়ে দুপুর ২ঃ২০ তে বালুরঘাট স্টেশনে পৌছবে।
০৫৪৭২ বালুরঘাট থেকে বিকাল ৩ঃ২০তে ছেড়ে নিউ কুচবিহার পৌছবে রাত ১২ঃ৩০ মি এ।
এই ট্রেনে সব জেনারেল কোচ থাকছে তাই কোন রিজার্ভেশনের প্রয়োজন নেই।
ট্রেনটি শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চলবে, এমটাই খবর রেল সুত্রে।
ঘটনায় খুসি সমগ্র উত্তরবঙ্গের বাসিন্দারা।
মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দক্ষিন দিনাজপুর জেলার মানুষের দাবি এর সঙ্গে যদি অন্তত একলাখি ও বালুরঘাটের মধ্যে দিনে বার চারেক লোকাল ট্রেন অন্তত সোমবার পর্যন্ত চালানো সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলা